← Back
Edit Book #1777
pending
no image
epub: epub/1777.epub
(3053 KB)
Title
Author
ID: 27
Status
pending
completed
not_found
Review status
approved
pending
review_needed
Series
Series index
Genre
ISBN
Pages
Description
(primary — shown on site)
”বুদ্ধদেব গুহর ছােটগল্প” বইয়ের ফ্ল্যাপে লিখা কথা‘বুদ্ধদেব গুহর ছােটগল্প’—এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরােধ্য এক চুম্বক । এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছােটগল্প বলতে কখনও এমন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের। আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শােনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা । এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ পরিপার্শ্বের কথা । বুদ্ধদেব গুহ একথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রােজই ঘটে এবং তটরেখার মতাে তা মুছেও যায় । সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তােলে সাহিত্য । নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে মিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে। বহুমাত্রিক এবং কোনও-না-কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ। এইরকমই একগুচ্ছ সাম্প্রতিক গল্প নিয়ে এই সংকলন। দু-ডজনেরও বেশি গল্প এই বইতে। নানা মাপের, নানা স্বাদের, নানা রসের । এমনকী, ‘বোঁদেদা’ বা ‘গোঁসাঘর (প্রাঃ) লিমিটেড'-এর মতাে কৌতুকরঙীন বিপুলভাবে সমাদৃত গল্পগুলিও বাদ যায়নি। তবে হাসির গল্পই হােক, কিংবা রােম্যান্টিক গল্প, কিংবা হােক জীবনের আনন্দ-বেদনা অনুভব-উপলব্ধির খণ্ড মুহুর্তের জীবন্ত প্রতিচিত্রণ, বুদ্ধদেব গুহর গল্পের সব-ছাপানাে উদ্দেশ্যটি কখনও অস্পষ্ট থাকে না। উচ্চবিত্ত সমাজকে যেমন কাছ থেকে দেখার সুযােগ ঘটেছে তাঁর, মধ্যবিত্ত সমাজকেও তেমনই ভিতর থেকেই চেনেন তিনি। তাই এই দুই সমাজেরই অন্তঃসারশূন্যতা ও অসঙ্গতি, নব্য নগরসভ্যতার ইদুর-দৌড়ে সামিল হবার অন্ধ অপচেষ্টা, কৃত্রিম সাহেবিয়ানা, সম্পর্কের ফাটল, মূল্যবােধের বদল, মুখ আর মুখােশের দ্বন্দ্ব নানাভাবে ঘুরে-ফিরে দেখা দেয় তাঁর গল্পে। প্রকৃত-অর্থে সচেতন এক লেখকের মতাে এই দিকগুলাে সম্পর্কেই সাবধান করে দিতে চান তিনি। দেন নানান মােড়কে মুড়ে।
Wiki description
Goodreads description
(populated via Goodreads Get)
Goodreads genre
(from Goodreads Get)
Rokomari URL
Get
Rokomari description
(populated via Rokomari Get)
Rokomari category
(from Rokomari Get)
Wiki URL
Get
Prothoma URL
Batighar URL
Goodreads URL
Get
Cover URL (remote)
(edit to update preview)
Get
Cover local path
(edit to update preview)
Save changes
Cancel
Delete book