← Back
Edit Author #43
completed
not found
Name
Birth year
Death year
Status
pending
completed
not_found
Review status
approved
pending
review_needed
Hide author (hides author + all their books from the public site)
Wiki URL
Get
Rokomari URL
Get
Goodreads URL
Get
Photo local path
(edit to update preview)
Photo URL (remote)
Get
Photo attribution
Bio (primary)
প্যারীচাঁদ মিত্র (২২ জুলাই, ১৮১৪- ২৩ নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
Wiki bio
প্যারীচাঁদ মিত্র (২২ জুলাই, ১৮১৪- ২৩ নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। == জন্ম == প্যারীচাঁদ মিত্র কলকাতায় ১৮১৪ সালের ২২ জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামনারায়ণ মিত্র। তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। প্যারীচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। প্যারীচাঁদ মিত্রের ভ্রাতা কিশোরীচাঁদ মিত্র৷ তাঁদের আদিনিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার পাণিসেহালা গ্রাম৷ == শিক্ষাজীবন == শৈশবে একজন গুরুমহাশয়ের নিকট বাংলা, পরে একজন মুন্সির নিকট ফারসি শিখেন। ইংরেজি শিক্ষার জন্য হিন্দু কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। ঐ সময় ডিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে। তিনি তার শিষ্য ও ভাবশিষ্য ছিলেন। == কর্মজীবন == তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন। তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। ক্রমান্বয়ে তিনি লাইব্রেরিয়ান থেকে উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজি ভালো জানতেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তার সহযোগী ছিলেন রাধানাথ শিকদার। তিনি এছাড়াও জনকল্যাণ মূলক কাজও করতেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। তিনি পশু-ক্লেশ নিবারণী সভারও সদস্য ছিলেন। বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্যারীচাঁদ মিত্র। জ্ঞানান্বেষণ সভার সদস্য হন তিনি ১৮৩৮ সালে। তার ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হত ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। তিনি পুলিশি অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলেন এবং সফলকামও হয়েছিলেন। তিনি স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন। তিনি বিধবাবিবাহ সমর্থন করতেন। তিনি বাল্যবিবাহ এবং বহুবিবাহের বিরোধিতা করেন। তিনি আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থোপার্জন করেন। == সাহিত্য সম্পাদনা == আলালের ঘরের দুলাল (তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)। ১৮৫৮ খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে। মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯) তার এ গ্রন্থে উদ্ভট কল্পনা লক্ষ করা যায়। অভেদী (১৮৭১) আধ্যাত্মিকা (১৮৮০) The Zemindar and Ryots. এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিলো। কারণ এটি রচিত হয়েছিলো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিরুদ্ধে। যৎকিঞ্চিৎ (১৮৬৫) রামারঞ্জিকা (১৮৬০) বামাতোষিণী (১৮৭১) গীতাঙ্কুর (১৮৬১) কৃষি পাঠ (১৮৬১) ডেভিড হেয়ারের জীবনচরিত (১৭৭৮) এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্ব্বাবস্থা (১৮৭৯) == মৃত্যু == ১৮৮৩ সালের ২৩ নভেম্বর তিনি কলকাতায় মারা যান। == তথ্যসূত্র ==
Rokomari bio
Goodreads bio
(populated via Goodreads Get)
Save changes
Cancel
Books (2)
Title
Status
Review
আলালের ঘরের দুলাল
pending
approved
আলালের ঘরের দুলাল
completed
pending